হুইলচেয়ারে বসেই রাজপথে মিছিলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী - The News Lion

হুইলচেয়ারে বসেই রাজপথে মিছিলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়নঃ   হাসপাতাল থেকে বাড়ি আসার পরে প্রথমবারের জন্য জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজকে গান্ধীমূর্তি পাদদেশে থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূলের মিছিল রয়েছে। আর হুইলচেয়ারে বসেই সেই মিছিলের নেতৃত্বে দেন মুখ্যমন্ত্রী। 

 

হুইলচেয়ারে বসেই গান্ধীমূর্তিতে মাল্যদান করেন তিনি। এদিন মিছিলে যাওয়ার জন্য সকাল থেকেই কালীঘাটের বাড়ির সামনে কর্মী, সমর্থকদের ভিড় জমে। বঙ্গজননী ব্রিগেডের মহিলা সদস্যরা ফুল-শঙ্খ হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।  'খেলা হবে, খেলা হবে', স্লোগান দিতে দিতে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.