প্রধানমন্ত্রীর কাছে ফেসবুকের খবর থাকে মানুষের খবর থাকে না, মোদীকে আক্রমণ অভিষেকের - The News Lion

প্রধানমন্ত্রীর কাছে ফেসবুকের খবর থাকে মানুষের খবর থাকে না, মোদীকে আক্রমণ অভিষেকের




দি নিউজ লায়ন ; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভূঁইয়ার সমর্থনে দাসপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভগীরথপুর মাঠে ও সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়ার সমর্থনে সবং ব্লকের চাঁদকুড়ি হাইস্কুল মাঠে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করেন। নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ভূঁইয়া সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। 


দাসপুরের প্রকাশ্য সমাবেশে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন প্রধানমন্ত্রীর কাছে ফেসবুকের খবর থাকে, মানুষের খবর থাকে না। কারণ তিনি মানুষের বিপদে আপদে পাশে থাকেন না,মানুষের উন্নয়নে কোন কাজ করেন না, কেবলমাত্র ফেসবুকেই থাকেন ।তাই গরিব মানুষের পাশে থাকতে দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি তীব্র ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই বলে বিজেপি প্রচার করছে।ডবল ইঞ্জিনের ডবল ইঞ্জিনের সরকার হলে বেশি চুরি হবে।বিজেপির চোরেরা বেশি  চুরি করে। তাই বহিরাগতদের বাংলা ছাড়া আমরা করবো।


 তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খড়্গপুরে এ দাঁড়িয়ে বলেছেন আয়ুষ্মান যোজনা প্রকল্পটির বাংলা চালু করতে দেয়নি মমতার সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড  করে দিয়েছে। যে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বাংলার মানুষেরা চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে । আর আয়ুষ্মান যোজনার কথা বলছেন, যদি আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন না। কৃষক নিধি সম্মান বাংলায় চালু করেনি বলে যে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তার তীব্র প্রতিবাদ করে তিনি বলেন বাংলার তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে, কৃষকদের উন্নয়নের কাজ করছে এবং প্রতিটি কৃষক কে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। 


তিনি দাসপুরের মানুষের উদ্দেশ্যে বলেন আপনারা  ১লা এপ্রিল বিজেপিকে এপ্রিলফুল করুন ।দাসপুর বিজেপির হবে বাঁশপুর । সাগর থেকে পাহাড়, জঙ্গলমহল থেকে সুন্দরবন প্রতিটি এলাকায় উন্নয়নের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । যখন ডাকি তখন পাই বাংলা নিজের মেয়েকেই চাই । তিনি বলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে আগামী দিনে রেশন এর জন্য দোকানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। প্রতিটি মানুষের দুয়ারে রেশন পৌঁছে যাবে। সারা ভারতবর্ষের মধ্যে বাংলা এমন একটি রাজ্য যেখানে উন্নয়নের কাজ সবচেয়ে বেশি হয়েছে।


 বিজেপির বহিরাগত নেতারা বাংলায় এসে বড় বড় কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসেও বলছেন বাংলায় কোনো উন্নয়ন হয়নি। বাংলার উন্নয়ন হয়েছে বলে আজকে মোদী বাংলায় এসে কথা বলতে পারছেন। যদি বাংলায় কোন উন্নয়ন না হতো তাহলে উনাদের হেলিকপ্টার বাংলায় নাম তো না ।অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে এই এলাকার পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া করে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরিযায়ী শ্রমিকদের ১০০ দিন প্রকল্পের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হয়েছে। দাসপুর এলাকায় সোনার হাব তৈরি হবে। যার ফলে বিশেষভাবে উপকৃত হবেন সোনার কারিগররা।


এছাড়াও তিনি বলেন ঘাটাল মহকুমার উন্নয়নে রাজ্য সরকার অনেক কিছু কাজ করেছে ।আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস এরাজ্যে ক্ষমতায় আসে এই এলাকার আরো উন্নয়ন হবে। যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে না যারা মানুষের কোন উন্নয়নে কাজ করে না যারা শুধু মানুষের সর্বনাশ করে তারাই এখন বড় বড় কথা বলছে। নোট বন্দি থেকে ব্যাংক বন্দী করে মানুষের সর্বনাশ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে সকল যুব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


 এদিন দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল  চোখে পড়ার মতো ।সেই সঙ্গে মহিলাদের উপস্থিত ছিল বিশাল। প্রচন্ড গরম উপেক্ষা করেও হাজার হাজার মানুষ সমাবেশে সামিল হয়েছিলেন ।তাই দাসপুরের সমাবেশের মঞ্চ থেকেই বিজেপিকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন  ২   মে ভোট গণনার পর প্রকৃত খেলা শুরু হবে ।সেই খেলা হবে উন্নয়নের খেলা। সাতাশে মার্চ জঙ্গল থেকে শুরু হবে খেলা এরপর শেষ হবে ২৯এপ্রিল। খেলার ফলাফল ঘোষণা হওয়ার পরেই আসল খেলা শুরু হবে সেই খেলা হলো উন্নয়নের খেলা। 


তিনি তৃনমূলের দাসপুরের প্রার্থী মমতা ভুঁইয়া কে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। দাসপুরের সভা শেষ করে সবং ব্লকের চাঁদকুড়ি হাইস্কুল মাঠে গিয়ে সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়ার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে সবং ব্লক জুড়ে রাজ্য সরকার কি কি উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছেন  তা তিনি বিস্তারিত ভাবে তুলে ধরেন ।সেইসঙ্গে কপালেশ্বরী নদী সংস্কারের কথা ও তার ভাষণে উঠে আসে । এছাড়া মাদুর শিল্পের উন্নয়নে রাজ্য সরকার কি কাজ করেছে তাও তিনি তুলে ধরেন।


 তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে ডাক্তার মানস ভুঁইয়া কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি  বিজেপি কে পরাস্ত করার জন্য দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজেপি রাজ্য জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। কিন্তু বাংলায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ডাক্তার মানস ভুঁইয়াকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.