তৃণমূলে ভোট দিলে ভোট পড়েছে বিজেপিতে ! দক্ষিণ কাঁথিতে চাঞ্চল্য।
দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথিতে ইভিএম কারচুপির অভিযোগ তৃণমূল সমর্থকদের। অভিযোগ, তৃণমূলে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাঁথির মাজনা এলাকায়। সূত্রের খবর ভোট গ্রহণের কিছুক্ষণ পর থেকেই ঘটনার সূত্রপাত এক ভোটার ভোট দিয়ে বেরিয়ে জানান, ইভিএমে তৃণমূলের প্রতীকে বোতাম টিপলেই ভিভি প্যাটে দেখাচ্ছে সেই ভোট বিজেপিতে গিয়ে পড়েছে।
একাধিক ভোটার একই অভিযোগ জানালে তৃণমূল নেতা-কর্মীরা বিষয়টি বিষয়টি প্রিসাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তৃণমূলের অভিযোগ, শুধু মাজনার একটি বুথে নয় একাধিক বুথ এই ধরনের ঘটনা ঘটছে।
গোটা ঘটনার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ইভিএমে কোন কোন যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।

Post a Comment