ভোট প্রচারে মন্দিরতলায় তৃণমূল প্রার্থী অরূপ রায় - The News Lion

ভোট প্রচারে মন্দিরতলায় তৃণমূল প্রার্থী অরূপ রায়





দি নিউজ লায়ন ;  প্রচারে নেমে মানুষের সঙ্গে জনসংযোগেই আস্থা রাখছেন মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়। আজ সোমবার সকালে ভোট প্রচারে মন্দিরতলায় আসেন তিনি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন অরূপবাবু। এলাকায় এলাকায় গলিতে গলিতে মানুষের সঙ্গে মিলিত হন তিনি। ভোট প্রার্থনা করেন অরূপ রায়। ফুল মালা দিয়ে প্রার্থীকে স্বাগত জানান এলাকাবাসী। 


এদিন অরূপ রায় বলেন, আমরা প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা সারা বছর মানুষের সঙ্গে ছিলাম। ১০ বছর ধরে মানুষের সেবা করেছি। মানুষের কাজ করেছি। মানুষের দৈনন্দিন যে চাহিদা তা পূরণ করার চেষ্টা করেছি। এত বছর আমি নির্বাচন করেছি। কিন্তু এই বছর মানুষের মধ্যে স্বতস্ফুর্ততা  উল্লেখ করার মতো। প্রতিপক্ষ যেই হোক না কেন কাউকেই আন্ডার এসটিমেট করি না। আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই হবে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত করা হয়েছে। আমাদের সমস্ত কাজের জন্য মানুষ আশীর্বাদ করবে এটা আমরা মনে করি। 


নেতা পাল্টায়। কর্মীরা পাল্টায় না। দলে লক্ষ লক্ষ কর্মী আছে। দলকে জেতায় কর্মীরা। কর্মীরাই দলকে বড় করেছে। এক সময় দলের পতাকা ধরার মতো যখন কেউ ছিল না তখন দলই ছিল সেই সময় দলের কর্মীরাই জিতিয়েছে। কর্মীদের আন্তরিক প্রচেষ্টায়, আন্তরিক পরিশ্রমে , মানুষের সমর্থনে আমরা সব আসনে জিতব। এদিনের প্রচার শুরু হয় মন্দিরতলায়। এরপর শিবপুর বাজার, জি টি রোড, কাজীপাড়া, মোল্লাপাড়া, কে বি লেন, গোলাম হোসেন সর্দার লেন হয়ে আনন্দ কুমার রায়চৌধুরী লেনে এসে  শেষ হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.