আলিপুরদুয়ার মথুরা ক্যান্টিন মাঠে বীর বিরসা মুন্ডার মূর্তি উম্মোচন
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ার মথুরা ক্যান্টিন মাঠে বীর বিরসা মুন্ডার মূর্তি উম্মোচন হলো বুধবার। তৃণমূল কংগ্রেসের ১নং ব্লক সভাপতি মনোরঞ্জন দে, ডুয়ার্সের টাইগার রাজেশ লাকড়া, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা সহ বিশিষ্ট জনেরা এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে বিরসা মুন্ডার এই মূর্তিটি স্থাপনের উদ্যোক্তা আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মনোরঞ্জন দে। এদিন এই অনুষ্ঠানে চা বাগান এলাকার অনেক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মূর্তি উন্মোচনের পর জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিজেপি যেখানে বাংলার সংস্কৃতি বোঝেনা, আদিবাসীদের অপমান করে, বিরসা মুন্ডার মূর্তি বলে শিকারির মূর্তিতে মাল্যদান করেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তৃণমূল বাংলার মনীষীদের সম্মান করে। বিরসা মুন্ডা বাংলার একজন মনীষী বীর যোদ্ধা। তাকে সম্মান জানাতেই এবং আদিবাসীদের সম্মান জানাতে এই মূর্তি উন্মোচন করা হল।

Post a Comment