শ্মশান কালী মন্দিরে এলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্ষুব্ধ কাকদ্বীপ - The News Lion

শ্মশান কালী মন্দিরে এলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্ষুব্ধ কাকদ্বীপ

 


দি নিউজ লায়ন;       আসবেন বলেও আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামনে দিয়ে চলে গেলেন তবু মন্দিরে ঢুকলেন না কাকদ্বীপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শ্মশান কালী মন্দিরে না আসা নিয়ে ক্ষুব্ধ গোটা এলাকা। যেভাবে তিনি কাকদ্বীপবাসীর সেন্টিমেন্টে আঘাত করেছেন তাতে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন অনেকে। যদিও বিজেপির সাফাই, অতিরিক্ত ভিড় হয়ে যাওয়াতে এবং সময় না থাকাতেই অমিত শাহ মন্দিরে যেতে পারেননি পরবর্তী সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবেন। 


শশ্মান কালি মন্দিরে পুরোহিতদের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মন্দিরের সকল সেবায়েত ও পুরোহিতদের কোভিড টেষ্ট করা হয়।কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে ছিল।এমনকি নিয়ম মেনেই মায়ের ভোগ তৈরি হয়ে ছিল।এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে উপহার দেওয়ার জন্য প্রসিদ্ধ শশ্মান কালি মন্দিরের দেবী মূর্তির ছবি বাঁধানো হয়ে ছিল।কিন্তু এলেন না মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আর তাতেই পুরোহিতরা প্রশ্ন তুলতে শুরু করেছেন কেন এলেন না তিনি।এমনকি অপমানিত বোধ করছেন পুরোহিতরা।রাস্তার ধারে শশ্মান কালি মন্দির।এমনকি অসুবিধা হল যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্দির দর্শন না করেই চলে গেলেন।


 জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য বিজেপি আসলে ভন্ড হিন্দুত্বের প্রচার করে অমিত শাহ যা করেছেন ইচ্ছা করেই করেছেন। ওর আচরণের জন্য ক্ষমা চাওয়া উচিত। মন্দির কর্তৃপক্ষ অমিত শাহ কে নিমন্ত্রণ করেননি মন্দিরা আসার জন্য বিজেপি নেতৃত্ব জানিয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্মশান কালী মন্দিরে আসবেন কিন্তু তিনি যেভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন তা অত্যন্ত অন্যায় গোটা দিন ধরে সাধারণ দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারলেন না অথচ যে কারণে এত বাধা নিষেধ সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না। এমনও উদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আগামী দিনে বিজেপি পেয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.