দেড় মাসের এক পুত্র সন্তান কে নিয়ে চম্পট এক মহিলা - The News Lion

দেড় মাসের এক পুত্র সন্তান কে নিয়ে চম্পট এক মহিলা

 


দি নিউজ লায়নঃ    দেড় মাসের এক পুত্র সন্তান কে চুরি করে নিয়ে চম্পট দেয় এক মহিলা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাঁশড়া অঞ্চলের পূর্ব পিয়ালি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পিয়ালি বেগমপুর দুইশো কলোনি গ্রামের বাসিন্দা শুভ ব্যান্নার্জী।তার স্ত্রী সুনীতা এবং দেড় মাসের পুত্র সন্তান সুদীপ ব্যান্নার্জী কে নিয়ে তাদের সংসার।শুভ ব্যান্নার্জী একটি মাসুমের ফার্মে কাজ করতো।আর কাজের সুবিধার জন্য স্ত্রী ও দেড় মাসের পুত্র সন্তান কে নিয়ে ভাড়া বাড়িতে আসে পূর্ব পিয়ালি গ্রামে।তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন তার পাশের ঘরে পাপিয়া রাউত নামে আর এক মহিলা ভাড়া থাকতেন।পাপিয়া রাউত উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার ভান্ডারখালি এলাকার বাসিন্দা।


প্রায় আড়াই মাস হল পাপিয়া রাউত এখানে ভাড়ায় আসে।আর এখান থেকে পাপিয়া রাউত কলকাতায় পরিচালিকার কাজ করতে যেতেন।সোমবার দুপুরে শুভ ব্যান্নার্জী স্ত্রী সুনীতা কাপড় জামা কাচাকাচি করে উঠনে কাপড় জামা রৌদে মেল ছিল।সেই সময় দেড় মাসের সুদীপ  ব্যান্নার্জী কান্নাকাটি করছিল।কান্না ঠেকানোর জন্য পাপিয়া রাউত দেড় মাসের শুভকে কোলে তুলে নেয়।আর কাপড় জামা রৌদে মেলে সুনীতি ঘরের মধ্যে ঢুকে যায় সংসারের কাজ কর্ম করার জন্য।কিছুক্ষণ পরে সুনীতা দেড় মাসের সুদীপ কে দেখতে পায় না।


দেখে ভাড়াটে পাপিয়া রাউত ও দেড় মাসের সুদীপ নেই ঘরে।তখন তারা খোঁজ খুঁজি করতে শুরু করে।দেড় মাসের সুদীপ কে না পেয়ে তার পরিবারের সদস্যরা ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।চলছে পুলিশি চিরুনি তল্লাশি।তবে এখনও পর্যন্ত উদ্ধার হয়নি দেড় মাসের সুদীপ ব্যান্নার্জী।কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ  দেড় মাসের  সুদীপের পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.