জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নদীয়া জেলার সর্ববৃহৎ মোটরবাইক মিছিলে সমর্থন যাত্রা
দি নিউজ লায়নঃ এমন মিছিলের উন্মাদনা এমন যুবদের আগ্রহ কম দেখা গিয়েছে। নদীয়ার চাপড়া থেকে সুবিশাল মোটরসাইকেলে তৃণমূলের পক্ষে সমর্থন যাত্রা। কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় প্রায় ২৫০ কিলোমিটার পথ পরিক্রম করতে চলেছে এক ঐতিহাসিক বাইক মিছিলনিয়ে । উদ্যোক্তা নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস ।
কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সহযোগিতায় নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। বাইক মিছিলের শুভ সূচনা হয় ।উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি রিক্তা কুন্ডু , তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা সহ স্থানীয় নেতৃবর্গ চাপড়া থানার অন্তর্গত শোনপুকুর সংলগ্ন ময়দান থেকে আজ অর্থাৎ 06/02/2021 সকাল এগারোটা র সময়। প্রায় 10 হাজার বাইক মিছিলটি শোনপুকুর থেকে শুরু করে চাপড়া, কৃষ্ণনগর , ধূবুলিয়া ,বেথুয়াডহরি হয়ে পলাশীতে প্রথম দিন শেষে হবে।
পরের দিন অর্থাৎ আগামীকাল 07/02/2021 তারিখে দেবগ্রাম থেকে শুরু করে পলাশীপাড়া, বেতাই , নাজিরপুর ,করিমপুর , থানারপাড়া , তেহটটো হয়ে চাপড়া থানার অন্তর্গত শোনপুকুর সংলগ্ন ময়দান সমাপ্তি হবে ।মমতা বন্দ্যোপাধ্যায় কে ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসীন করতে সর্বস্তরের দলের কর্মী,নেতৃত্বকে অনুরোধ করার বার্তা নিয়ে এই ঐতিহাসিক বাইক মিছিলে দলীয় ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষকদের সমস্ত গণসংগঠন এবং শাখা সংগঠন সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে যুব সভাপতি জয়ন্ত সাহা জানান, ওরা রথযাত্রার মাধ্যমে, হিন্দু-মুসলিম বৈষম্য সৃষ্টি করছে! ধর্ম ধর্মের ভেদাভেদ আনতে চেষ্টা করছে, এমনকি মতুয়া ,আদিবাসীরাও ব্রাত্য। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রদত্ত এই সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা স্মরণ করিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই সমর্থন যাত্রা। যেখানে সমাজের সব স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

Post a Comment