ধানের তুষের আড়ালে চোরাই কাঠ পাচারের ছক, উদ্ধার পাঁচ লক্ষ টাকার চোরাই কাঠ, গ্রেপ্তার এক
দি নিউজ লায়নঃ ধানের তুষের আড়ালে চোরাই কাঠ পাচারের ছক। পাঁচ লক্ষ টাকার বেআইনি কাঠ সমেত গ্রেপ্তার এক। ধৃতের নাম শেখর সাহা। ধৃত শিলিগুড়ির ফাঁসীদেওয়ার বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে অভিযানের নামে শালুগাড়া বনদপ্তরের কর্মীরা। অভিযানের নেমে সুকনা চেকপোস্ট সংলগ্ন এলাকায় একটি পিকাপভ্যানকে আটক করে বনকর্মীরা।
দেখা যায় গাড়িতে গবাদি খাদ্য ধানের তুষ রয়েছে প্রচুর। বনকর্মীদের সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালতেই ধানের তুষের ভেতরে আড়ালে রাখা বেআইনি কাঠ লগ বেড়িয়ে আসে। আটটি কাঠের লগের ওজন ২০০সিএফটি।যার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ির থাকা চালক। গাড়ি সমেত প্রায় পাঁচ লক্ষ টাকার কাঠ বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালক শেখরকে গ্রেপ্তার করে বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে চোরাই বিপুল কাঠ ওই এলাকারই বাসিন্দা গাড়ির মালিক দূষণ পর্যবেক্ষনে কাজের আড়ালে কালো কারবারি অভিজিৎ কাঞ্জিলালের কাছ থেকে নিয়ে তার নির্দেশ মতো কাঠ পাচারের কাজ করছিল ধৃত।
ধৃত জানায় ওই কাঠ শুকনা হয়ে বিহারে পাচারের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল। ওই এলাকায় অভিজিৎ কাঞ্জিলাল গাড়ির দূষণ পরীক্ষাকেন্দ্রের আড়ালে এই কালো কারবার চালায়। এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে।জিজ্ঞাসাবাদে ইতিপূর্বে আরও তিন বার বিহার ও অন্যত্ৰ কাঠ পাচার করেছে বলেও স্বীকার করে নেয় ধৃত। তদন্তে নেমে তাকে সঙ্গে নিয়ে কাঠ পাচার চক্রের ডেরায় হানা দেবে বনদপ্তর।

Post a Comment