পুলিশের সাথে মিশে নাড্ডার সভায় যাওয়া বিজেপি কর্মীদের হামলা
দি নিউজ লায়নঃ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে, তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ, ৬ ফেব্রুয়ারী সারা ভারত জুড়ে চাক্কাজ্যাম কর্মসূচীর অঙ্গ হিসেবে নদীয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর শহরে কৃষক সংহতি মঞ্চের নেতৃত্বে অবরোধ চলাকালীন বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী এই অবরোধে হস্তক্ষেপ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মাইক কেড়ে নিতে উদ্যত হয় এবং কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় বলে দাবি করে ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানিজেশন।
তাদের এই ঘৃণ্য অক্রমণের প্রতি তীব্র ধিক্কার জানান তারা। এ বিষয়ে এস ইউ সি আই কমিউনিস্ট দলের নদীয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি জানান, যেখানে সাধারন মানুষ কৃষকের সমর্থনে এগিয়ে আসছেন, সেখানে বিজেপির সহযোগিতায় পুলিশের বিরোধিতা চরম লজ্জাজনক! ক্ষমতায় আসার আগেই এই পরিস্থিতি হলে, ক্ষমতা পাওয়ার পর কি হবে তা বুঝতে পারছে জনগণ ।

Post a Comment