সরকারি নির্দেশ মেনে ১১ মাস পরে চালু হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় গুলি - The News Lion

সরকারি নির্দেশ মেনে ১১ মাস পরে চালু হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় গুলি

 


দি নিউজ লায়নঃ   শুক্রবার থেকে সরকারি নির্দেশ মেনে নবম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে শুরু হলো স্কুল। দীর্ঘ ১১মাস পর স্কুল খোলায় স্কুল আসার জন্য মুখিয়ে ছিল ছাত্র ছাত্রীরা। শুক্রবার  বামেদের ডাকা বাংলা বনধ কে উপেক্ষা করেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা হাজির হয় তাদের স্কুলে।পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রী দের হাজিরা ছিল প্রায় ৫০ শতাংশ।তবে স্কুল চালু হওয়ায় ছাত্র ছাত্রীদের মুখে ছিল খুশির হাসি।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ এ প্রায় ৫০ শতাংশ  ছাত্র ছাত্রীর উপস্থিতি ছিল। 


 ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া জানান , করোনা কালে সকলের কেমন কেটেছে তা নিয়ে আলোচনা হয়। এরপর ৪ টি ক্লাস হয়। স্কুল চালু হওয়ার ফলে ছাত্র ছাত্রীরা খুশি বলে তিনি জানান।সেই সঙ্গে তিনি বলেন সরকারের সমস্ত নির্দেশ মেনে শুক্রবার স্কুল চালু করা হয়েছে।ছাত্র ছাত্রীরা সকলেই মুখে মাস্ক পরে বিদ্যালয়ে এসে ছিলেন বলে তিনি জানান। 


মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ডঃ বিবেকানন্দ চক্রবর্তী জানান , স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ভালো ছিল । সামাজিক দুরুত্ব ও করোনা বিধি নিষেধ মেনেই পঠন পাঠন হয়েছে।  আগামীদিনে ও সরকারের  নির্দেশ মেনে বিদ্যালয় গুলিতে  পড়াশুনার কাজ চলবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.