বাংলার মানুষ বিজেপি কে টা টা বাই বাই করে গুজরাট পাঠিয়ে দেবে, দুলাল মুর্মু - The News Lion

বাংলার মানুষ বিজেপি কে টা টা বাই বাই করে গুজরাট পাঠিয়ে দেবে, দুলাল মুর্মু

 


দি নিউজ লায়নঃ     রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বরডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি বিল বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল ও জনসভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিল ও জনসভায় নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু ,তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু,নয়াগ্রাম  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীজীব সুন্দর দাস ও নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ। কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন ওইপ্রতিবাদ মিছিল ও সভায়।ওই মিছিলে স্লোগান ছিল কৃষকের আর্তনাদ কান্না,বিজেপি তোমার কানে কি যায় না।


ওই প্রতিবাদ সভায় তৃনমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু তার ভাষণে বলেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার। কৃষকদের সর্বনাশ করার জন্য কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে। কৃষকরা কৃষিবিল বাতিলের দাবিতে আন্দোলন করছে অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে বলছেন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে রেড কার্ড দেখাবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে রেড কার্ড দেখাবে না, বাংলার মানুষ সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কে  ক্ষমতায় এনে বিজেপি নেতাদের টা টা বাই বাই করে গুজরাট পাঠিয়ে দিবে। সেই সঙ্গে তিনি বলেন জঙ্গলমহলের মানুষ হুলা জ্বালিয়ে বিজেপি নেতাদের গুজরাট পাঠানোর ব্যবস্থা করবে ।


বাংলার যা উন্নয়ন হয়েছে সারা ভারতবর্ষের কোন রাজ্যে এত উন্নয়ন হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের জন্য উন্নয়নের কাজ করছেন। বিজেপি হিংসা সন্ত্রাস ছাড়া অন্য কিছুই জানেনা। তারা শুধু জানেন দেশটাকে বিক্রি করতে ।তাই দেশের লাভজনক সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। এমনকি ভারতবর্ষের গর্ব রেলকে ওরা বিক্রি করতে দ্বিধাবোধ করছে না ।তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। তাই তো নিজেদের সবকিছু ছেড়ে দিল্লির রাজপথে কৃষকরা কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করছেন। শুধু ক্ষমতা দখল করার জন্য বিজেপি নেতারা বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। বাংলার মানুষ বিজেপির মিথ্যা অপপ্রচারের জবাব দেবেন। তিনি বলেন সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য এখন থেকেই তৈরি হচ্ছে ।


তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বাংলার মানুষ তথা জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা আগামী বিধানসভা নির্বাচনে প্রমাণিত হবে ।লোকসভা নির্বাচনে বিজেপি মানুষকে আশা দিয়ে ভোট নিয়ে ছিল ।বাংলার মানুষ এর আশা বিজেপি পূরণ করেনি। বিজেপি গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। যারা সারা দেশের মানুষের উন্নয়ন করতে পারেনি তারা বাংলার উন্নয়ন করবে  কি করে।তাই তিনি তাঁর ভাষণে বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে বিজেপির মোকাবেলা করবে। কারণ আমরা চাই বাংলায় শান্তি ও উন্নয়ন। বাংলায় শান্তি ও উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছে। সেই শান্তিও উন্নয়ন কে অব্যাহত রাখতে হবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান এবং বিজেপিকে 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.