জন্মে তিনদিনের পর সদ্যজাত বদলের অভিযোগ
দি নিউজ লায়নঃ জন্মে তিনদিন পর সদ্যোজাত বদলের অভিযোগ উঠলো এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নদীয়ার কৃষ্ণনগর নেদের পাড়া এলাকায়।অভিযোগ, ২৫ শে ফেব্রুয়ারি নদিয়ার ধুবুলিয়া থানার জিটকা পোতা এলাকার বাসিন্দার সানিয়াত শেখ তার সন্তান সম্ভাব্য গর্ভবতী স্ত্রীকে কৃষ্ণনগর সান ভিউ নার্সিংহোমে ভর্তি করেন।
ওইদিনই তার স্ত্রী সন্তান প্রসব করেন। ওই সন্তানকে তার মার কাছে দিয়ে দেয়া হয়।এরপর পরিবারের অভিযোগ তিন দিন পর তার স্ত্রীর কাছে থাকা সন্তানটিকে পরিবর্তন করে অন্য একটি সদ্যোজাত সন্তান দিয়ে দেওয়া হয়।
তাকে কেন্দ্র করেই বিভ্রান্তি ছড়ায় পরিবারের মধ্যে। পরবর্তীতে এই ঘটনা থানায় অভিযোগ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিষয়টি ভুল স্বীকার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়ে সংবাদমাধ্যমকে কোন প্রতিকার দিতে চাননি।

Post a Comment