১৪ বছরের কিশোরী বিয়ে করার অভিযোগ পাক এমপির বিরুদ্ধে - The News Lion

১৪ বছরের কিশোরী বিয়ে করার অভিযোগ পাক এমপির বিরুদ্ধে



দি নিউজ লায়নঃ      ১৪ বছরের কিশোরী বিয়ে করার অভিযোগ পাক এমপির বিরুদ্ধে। পাকিস্তানের সংসদ সদস্য মাওলানা সালাহউদ্দিন আয়্যুবির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।   সালাহউদ্দিন পাকিস্তানের বেলুচিস্তানের সংসদ সদস্য। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মনোনীত জনপ্রতিনিধি তিনি।


সূত্র মতে,ওই কিশোরী স্থানীয় জুঘুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। হাই স্কুলের খাতায় ওই কিশোরীর জন্মতারিখ লেখা হয়েছে ২৮ অক্টোবর ২০০৬। দেশটির আইন অনুযায়ী ওই কিশোরীর এখনো বিয়ের বয়স হয়নি। 


 কিশোরীর বয়স থেকে প্রায় ৪ গুণ বেশি বয়সী ওই সংসদ সদস্যের বিয়ে নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তবে ওই কিশোরীর বাবা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন।  ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.