প্রকাশ্য দিবালোকে খড়গপুর দু'ই নম্বর ব্লকের জকপুর এলাকায় দাপিয়ে বেড়াল একটি দাঁতাল হাতি, আতঙ্কিত এলাকার বাসিন্দারা
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার আচমকা প্রকাশ্য দিবালোকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দুই নম্বর ব্লকের জকপুর এলাকায় একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে।হাতিটি লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব শুরু করে।যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ।হাতির তাণ্ডবে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন ওই এলাকার প্রতিটি মানুষ। হাতিটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়।
কখনো কারো বাড়িতে ঢুকে পড়ে, আবার কখনো ঘরে ঢুকে ধানের বস্তা থেকে ধান টেনে বের করে খায় ।যার ফলে আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীরা বিষয়টি ফোন করে পুলিশ ও বনদপ্তর কে জানায়।খবরপেয়ে বনদপ্তর এর কর্মীরা ওই গ্রামে যায়। কোথা থেকে ওই গ্রামে হাতি ঢুকলো তা নিয়ে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
যেভাবে দিনের বেলায় হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় তা দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। বন বিভাগের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় হাতিটিকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর আগে কখনো ওই এলাকায় হাতি ঢুকেনি। অনুমান খড়্গপুরের কলাইকুন্ডার জঙ্গল থেকে হাতিটি দলছুট হয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ওই এলাকায় ঢুকে পড়েছে। হাতিটিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার পর ওই গ্রামে স্বস্তি ফিরে এলেও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।

Post a Comment