ঝাড়্গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব, হাতির হামলার আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা
দি নিউজ লায়নঃ ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা । গত তিন দিনে হাতির হামলায় আহত হয়েছে দুইজন ,সেই সঙ্গে প্রাণে বেঁচে গিয়েছে পাঁচজন। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, দুধকুন্ডি, লোধাশুলি,গড় শালবনি, নেদাবহড়া,চন্দ্রি, আগুইবনি সাপধরা অঞ্চলে বেশ কয়েকটি হাতির দল তাণ্ডব চালায়। একদিকে প্রচন্ড শীত, অন্যদিকে হাতির তাণ্ডবে কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে । ওই এলাকার রাস্তার উপর দাঁড়িয়ে হাতির দল দাঁড়িয়ে থাকায় বেশ কয়েকটি গ্রামের মানুষ বুধবার সকাল বেলা ঘর থেকে কাজে যেতে পারেনি ।
সেই সঙ্গে হাতি গুলি খাবারের সন্ধানে সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ছে।যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা।বিষয়টি বন দফতর কে জানালেও বনদপ্তর হাতিগুলিকে তাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি ।যার ফলে গ্রামবাসীরা বন দপ্তরের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। যেভাবে প্রকাশ্য দিবালোকে হাতি গুলি দাপিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর লালবাঁধ, গিধনি, জামবনি গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল ।সেইসঙ্গে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে। একই সঙ্গে বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় থানার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। হাতির তাণ্ডব লালগড়ের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে।
হাতির দল ফসলের ব্যাপক ক্ষতি করছে। সবথেকে বেশি ক্ষতি হচ্ছে আলু চাষের। মাঝেমধ্যে হাতির দল রাস্তার উপর দিয়ে যাতায়াত করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। লালগড় থেকে মেদিনীপুর যাওয়ার বাস মাঝেমধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকছে হাতির হামলার আশঙ্কায়। গ্রামবাসীদের দাবি বনদপ্তর যদি দ্রুত হাতির দলকে তাড়ানোর ব্যবস্থা না করে তাহলে হাতি গুলি মাঠে গিয়ে ব্যাপক ফসলের ক্ষতি করবে। তেমনি ঘরবাড়ির ক্ষতি করবে হাতির দল। সেই সঙ্গে যেকোনো সময় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে হাতির হামলায় ।তাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন জঙ্গলমহল এলাকার গ্রামবাসীরা।

Post a Comment