দিল্লিতে প্রবেশ করতে গেলে যে রাজ্যগুলির কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকতে হবে
দি নিউজ লায়নঃ দেশের বেশ কিছু রাজ্যে ফের বাড়ছে সংক্রমণের হার। এমতাবস্থায় দিল্লিতে প্রবেশ করতে গেলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি সরকার। শুক্রবার থেকেই চালু হচ্ছে এই নিয়ম। আপাতত ১৫ মার্চ অবধি এই নিয়ম জারি করা হয়েছে।
মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব থেকে যে সমস্ত ব্যক্তিরা আসছেন তাঁদের দিল্লি প্রবেশের ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। প্লেন, ট্রেন বা বাসে যে সব যাত্রীরা ওই পাঁচ রাজ্য থেকে আসছে তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। কারণ, বিগত এক সপ্তাহ ধরে যত সংখ্যক করোনা কেস সামনে এসেছে তার মধ্যে ৮৬ শতাংশই বাইরের রাজ্য থেকে আসা।

Post a Comment