প্রতিবেশী নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে লাগাতার সহবাসের অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

প্রতিবেশী নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে লাগাতার সহবাসের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়নঃ      প্রতিবেশী নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে লাগাতার সহবাস করেছে ভাঙড়ের যুবক।বছর সতেরর ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে বছর চব্বিশের এক যুবককে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ।ধৃতের নাম শাহিদ মোল্লা।শাহিদ নিমুড়িয়া গ্রামের একটি বুথের বিজেপি সভাপতি।এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে ভাঙড়ের শানপুকুর অঞ্চলে।ভাঙড়ের নেতা সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুষার ঘোষ বলেন, ‘বিজেপি-তৃণমূল কেউ ধোয়া তুলসী পাতা নয়। এরা নারীদের সম্মান দিতে জানে না।মঙ্গলবার তৃণমূলের কর্মাধ্যক্ষ শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল আর বুধবার বিজেপির নেতা গ্রেপ্তার হল ধর্ষনের অভিযোগ।‘ 


 নিমুড়িয়া গ্রামের  বাসিন্দা শাহিদ মোল্লার সঙ্গে বছর খানেক আগে ঘনিষ্ঠা হয় হয় প্রতিবেশী বছর সতেরর এক কিশোরীর সাথে। শাহিদ ওই এলাকায় বিজেপি বুথ সভাপতি হিসেবে পরিচিত। তার স্ত্রী ও দুই সন্তান বর্তমান। শাহিদ ওই কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।কিশোরী বিয়ের কথা বললে শাহিদ তাকে ভয় দেখাতে থাকে। মঙ্গলবার শাহিদ তাকে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে ওই নাবালিকা মেয়েটি তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে। এরপরই ওই কিশোরী তার পরিবারের সঙ্গে কাশীপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতেই নিমকুড়িয়া এলাকা থেকে শাহিদকে গ্রেফতার করেছে। ধৃত যুবককে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পাঠালে বিচারক তাকে বিচার বিভাগীয় হেয়াফজতে রাখার নির্দেশ দেন।  


অভিযোগ অস্বীকার করে  বিজেপির ভাঙড় ২ মন্ডল সভাপতি অবনী মন্ডল বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখতে হবে। তবে শাহিদ আমাদের ওই এলাকার বুথ সভাপতি নয়, এটা ভুল প্রচার হচ্ছে।‘

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.