সুপারি কিলারদের নিশিনায় পড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা - The News Lion

সুপারি কিলারদের নিশিনায় পড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

 


দি নিউজ লায়নঃ    মুর্শিদাবাদ।বিধানসভা ভোটে রাজনৈতিক ক্ষমতার দখল সরগরম হয়ে উঠেছে মুর্শিদাবাদের রাজনীতি। জেলার মালোপাড়া এলাকায় দুষ্কৃতী তথা সুপারি কিলারদের নিশানায়  তৃণমূল নেতা তাহাউদ্দিন মণ্ডল ওরফে লালন কে লক্ষ্য করে এলোপাথাড়ি কয়েক রাউন্ড গুলি করায় গুরুতর জখম হলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


 সেখানকার চিকিৎসকরা পরবর্তীতে লালনকে কলকাতার  স্থানান্তরিত করে। বৃহস্পতিবার এই এই অভিযোগের তির উঠে কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীদের দিকে।হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় লালনের বাড়ি।  বাড়ি ফেরার সময় হামলা হয় তাঁর উপর। বাইকে করে এসে কয়েক জন সুপারি কিলার পরপর টানা কয়েক রাউন্ড গুলি চালায়।তাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লালন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। 


দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে স্থানীয় কংগ্রেসের সভাপতি আলমগীর পলাশ বলেন,নিজেদের গোষ্ঠী দ্বন্দের জেরে   এ রকম ঘটনা ঘটছে। আর দোষ চাপানো হচ্ছে কংগ্রেসের ঘাড়ে। এর সঙ্গে তৃণমূলের দুষ্কৃতিরাই জড়িত"। পাল্টা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব বলে,"ঘটনায় কেবলমাত্র কংগ্রেসের জড়িত রয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.