কেশবপুরে সেতুর পুনর্নির্মাণের শিলান্যাস করলেন বিমান বন্দোপাধ্যায়
দি নিউজ লায়নঃ বারুইপুর ব্লকের শংকরপুর ১ পঞ্চায়েত ও ২ পঞ্চায়েতের সংযোগস্থলে কেশবপুরে সেতুর পুনর্নির্মাণের শিলান্যাস করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ছিলেন মগরাহাট ড্রেনেজ ডিভিসনের নির্বাহী বাস্তুকার সোমনাথ দেব,পুরসভার প্রশাসকরা,বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ সভাপতি।
সূর্যপুর খালের উপর ২৭ মিটারের এই সেতু একবছরের মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। প্রায় ৩ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে এই সেতু নির্মাণ করা হচ্ছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৬৫ হাজার মানুষ। এদিন এই সেতু প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আপ চার আলি নস্করের নামে উৎসর্গ করেন বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।
তিনি বলেন, এই সেতু নির্মাণ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যগের জেরেই হচ্ছে। রাজ্যে দুয়ারে সরকারের মাধ্যমে বিপ্লব এসেছে। রাজ্যে উন্নয়ন আগামি দিনেও জারি থাকবে মানুষের ভরসা পেলে। প্রসঙ্গত,কয়েক বছর ধরেই এই কংক্রিটের সেতু ভগ্ন হয়ে গিয়েছিল। বিপদজনক অবস্থার মধ্যে ছিল।

Post a Comment