মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করার চেষ্টা - The News Lion

মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করার চেষ্টা

 


দি নিউজ লায়ন:       মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে  খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।পারিবারিক অশান্তির কারনেই এমনটা ঘটেছে বলেই জানা গেছে।সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার হাদিপুর সরদারপাড়া এলাকায়। আক্রান্ত স্ত্রী নাসিমা বিবি মঙ্গলবার দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী শেখ রাজেশের বিরুদ্ধে।গত ১৫ বছর আগে নাসিমা বিবির সাথে বিয়ে হয়েছিল শেখ রাজেশের।তাদের ১৪ বছরের একটি ছেলেও আছে। 


অভিযোগ বিয়ের ১ বছর পর থেকেই সাংসারিক খুটিনাটি বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। নাসিমার উপরের শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হত বলেও অভিযোগ। নাসিমার অভিযোগ শেখ রাজেশ মদ্যপান করত।কাজের জন্য বাইরে যাওয়ার কথা বলতেই সম্প্রতি মারধরও শুরু করে।সোমবার রাতে ঘুমিয়ে ছিলেন নাসিমা।নাসিমা বলেন রাত আনুমানিক সাড়ে ১২ টা নাগাদ ঘুমন্ত অবস্থাতেই শেখ রাজেশ আমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করে।মাথায় একাধিকবার হাতুড়ির আঘাত করা হয়েছে।


রক্তাক্ত অবস্থাতেই আমি কোনরকমে বারান্দায় এসে চিৎকার করায় ছেলে এবং কয়েকজন প্রতিবেশী চলে এসে আমায় রক্ষা করেন।রাতেই রক্তাক্ত নাসিমা বিবিকে নিয়ে আসা হয় দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তার মাথায় একাধিক সেলাই করতে হয়েছে।মঙ্গলবার দেগঙ্গা থানায় এসে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন নাসিমা।পুলিশ জানিয়েছে একটা ঘটনা ঘটেছে।তবে থানায় অভিযোগ হয় নি।আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির লোকজন বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.