দুর্ঘটনার কবলে সোনিয়া কন্যার কনভয় - The News Lion

দুর্ঘটনার কবলে সোনিয়া কন্যার কনভয়

 


দি নিউজ লায়নঃ        বৃহস্পতিবার দিল্লি থেকে রামপুর যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ল প্রিয়াঙ্কা গান্ধীর কনভয়। বাইপাসের উপর রাস্তায় আচমকা চাকা পিছলে কনভয়ের একটি গাড়ি বাকি চারটি গাড়িকে ধাক্কা মারে। অল্পের জন্য বেঁচে গিয়েছেন সোনিয়া কন্যা। কনভয়ে থাকা গাড়িগুলি ক্ষতিগ্রস্থ হলেও কোনওরকম চোট লাগেনি কংগ্রেস নেত্রীর।


সূত্র মতে,   বৃহস্পতিবার সকালে পূর্ব নির্ধারিত সূচি মতোই গত ২৬ জানুয়ারি দিল্লির ঘটনায় মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। হাপুর বাইপাস ধরে যাওয়ার পথেই হঠাৎ করে কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তবে স্বস্তির বিষয় হল ঘটনায় কারোর কোনও ক্ষয় ক্ষতি হয়নি। সকলে নিরাপদে রয়েছেন । বিস্তারিত পাওয়া তথ্য বলছে, কনভয়ের একটি গাড়িতে কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটির চালক হঠাৎ ব্রেক কষেন। এরফলে পিছন থাকা আসা গাড়িটি সেই গাড়িতে ধাক্কা মারেন। একই ভাবে পিছনের কয়েকটি গাড়িও একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.