সভা শেষে বাড়ি ফেরার পথে মালাবতি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর - The News Lion

সভা শেষে বাড়ি ফেরার পথে মালাবতি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার বিকালে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে তৃণমূল কংগ্রেসের এক সভা হয়।ওই সভায় তৃণমূল নেতা কুনাল ঘোষ,ছত্রধর মাহাতো,দেবাশীষ চৌধুরী ,দুলাল  মুর্মু সহ দলের অন্যান্য নেতারা  বক্তব্য রাখেন।ওই সভা শেষ হওয়ার পর বাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী রাজু ঘোষ ও আরো এক জন।


বাড়ি ফেরার পথে বিনপুর থানার মালাবতি জঙ্গল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সে বাইক সমেত রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে।যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।আহত দুই জনকে ঝাড়গ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথে ৩২ বছর বয়সী রাজু ঘোষের মৃত্যু হয়।আহত আর এক জনকে আশংকা জনক অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মৃত তৃণমূল কর্মীর বাড়ি  ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার হাড়দা এলাকায় ।


রাজু ঘোষের  মৃত্যু সংবাদ  তার বাড়িতে  ও গ্রামে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। রাজু ঘোষ দলের সক্রিয় কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। দল তার পরিবারের পাশে থাকবে এবং আহত দলীয় কর্মীর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করবে। বিনপুর থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।সেই সঙ্গে কি কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার কাজ  শুরু করেছে বিনপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.