কোলেস্টেরল কমাতে কেন ব্যায়াম করবেন? জেনেনিন - The News Lion

কোলেস্টেরল কমাতে কেন ব্যায়াম করবেন? জেনেনিন

 


দি নিউজ লায়নঃ     কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের সেল মেমব্রেনে-এ পাওয়া যায়। কোলেস্টেরলের চারটি ধরন রয়েছে। যেমন : টোটাল কোলেস্টেরল,  লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল,  হাইডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল ও  ট্রাইগ্লিসারাইড।   এইচডিএল ভালো কোলেস্টেরল, আর বাকিগুলো খারাপ কোলেস্টেল। এদের মধ্যে সবচেয়ে খারাপ কোলেস্টেরল হলো এলডিএল।


 রক্তে বাজে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে রক্তনালিতে ব্লক হয়ে যায়। এ কারণে হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, স্ট্রোক হওয়ার আশঙ্কা তৈরি হয়।  কোলেস্টেরল কমাতে ব্যায়াম একটি উপকারী ভূমিকা পালন করে। কারন আমরা যদি ব্যায়াম করি, বিশেষ করে হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা- এ ব্যায়ামগুলো করতে পারি তাহলে অনেক ভালো। যখন কায়িক পরিশ্রম বাড়বে, রক্তের কোলেস্টেরল আস্তে আস্তে কমতে শুরু করবে। তাই কোলেস্টেরল কমাতে নিয়মিত ব্যায়াম করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.