কানাডায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত - The News Lion

কানাডায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত

 


আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরেন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন- আনাই মিয়া, মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া। এদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।  


স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।  টরেন্টো পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। 


সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।  এ ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.