খড়গপুরের মাদপুর এলাকায় পথদুর্ঘটনায় আহত ৩ জন, ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের মাদপুর এলাকায় শুক্রবার মোটর টলি ও ১০ চাকার লরির সংঘর্ষে আহত হয় তিনজন। স্থানীয় লোকদের তৎপরতায় আহতদেরকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকেরা ক্ষুব্দ হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
প্রায় এক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ও পথ অবরোধ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে খড়গপুর লোকাল থানা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাই স্থানীয় লোকেরা। বিক্ষোভকারীদের দাবি যে গাড়িটি একসিডেন্ট করেছে তাকে ফিরিয়ে আনা হোক। না হলে এই পথ অবরোধ চলবে।
খড়্গপুরের এসডিপিও দীপক সরকার পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়। ওই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।ঘটনা স্থলে থেকে খড়গপুর লোকাল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment