মুর্শিদাবাদে বামেদের ধর্মঘটের এর মিশ্র প্রতিক্রিয়া, কান্দিতে ধুন্ধুমার - The News Lion

মুর্শিদাবাদে বামেদের ধর্মঘটের এর মিশ্র প্রতিক্রিয়া, কান্দিতে ধুন্ধুমার

 


দি নিউজ লায়নঃ     মূলত নবান্ন অভিযানে বাম ছাত্র সংগঠনের উপর পুলিশের নির্বিচারে লাঠি ও জলকামান চালানোর প্রতিবাদে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের  পক্ষ থেকে শুক্রবার ১২ ঘন্টার রাজ্যজুড়ে বনধের জেরে মুর্শিদাবাদ জেলার উত্তর থেকে দক্ষিণ,পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই  কার্যত মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি কান্দি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কান্দি বাস স্ট্যান্ড এলাকায় বাম সমর্থনকারীরা রাস্তার মাঝে টায়ার ফেলে সেখানে আগুন ধরিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস বেড়ানো পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়।সাবিক ভাবেই এই অগ্নিকাণ্ড কে ঘিরে ধুন্ধুমার উত্তেজনা ছড়ায় এলাকায়।তড়িঘড়ি কান্দি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। 


অন্যদিকে কংগ্রেস সমর্থনকারীরা এদিনের বামেদের বন্ধ কে সমর্থন জানাতে মিছিলে শামিল হন।সদর শহর বহরমপুরের বিভিন্ন এলাকায় পথ অবরোধ সহ বহরমপুর কোট স্টেশন চত্বরে বামুনিয়া রেল অবরোধ করে ফলে রাস্তায় জনজীবন থমকে গেলেও সরকারি স্কুল-কলেজের কর্মীরা যথা সময়ে তাদের দপ্তরে হাজির হন।যদিও হাজিরার পরিমাণ ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক খানি কম।এদিকে বামেদের একসময়ের ভিয়েতনাম বলে পরিচিত নবগ্রামের পাশাপাশি লালবাগ,বেলডাঙ্গা,জিয়াগঞ্জ,ভাগবানগো লার সব জায়গায়,স্কুল-কলেজ,অফিস আদালত,সরকারি-বেসরকারী যান-বাহন সব ছিল অন্যান্ন দিনের মতোই ছিল স্বাভাবিক। এদিন লালগোলা-শিয়ালদহ  মুখী ট্রেন চলাচল ব্যাপকভাবেেে ব্যাহত হয়। 


এদিন বনধের সমর্থনে সিপিএম ও বামফ্রন্টের কর্মীদের রাস্তায় নেমে কোন মিছিল বা পিকেটিং  করতে দেখা যায়। যদিও জেলার জনজীবন স্বাভাবিক রাখতে বনধ বিরোধীতা করে বহরমপুর পুরসভার টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে এক বিশাল মিছিল  বহরমপুর শহর পরিক্রমা করে।জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা  বলেন, বনধ  উপেক্ষা করে স্বাভাবিক জীবন চালু রাখে জেলার   মানুষ ।  মানুষ সর্বনাশা বনধকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন"।পাশাপাশি রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড চত্বর। ফারাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় বন্ধের প্রভাব সেইভাবে পড়েনি বলে হাইওয়ে অথরিটি তরফে জানা যায়। মুর্শিদাবাদের পুলিশ কে শবরী রাজকুমার বলেন,"এই দিনের বনকে ঘিরে কোথাও কোনো সেইভাবে বড়োসড়ো ঝামেলার ঘটনা ঘটেনি। পুলিশ শান্তিপূর্ণ উপায়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.