ভাল নাকি মন্দ, কেমন কাটবে আজ আপনার দিন, জানতে দেখেনিন আজকের রাশিফল - The News Lion

ভাল নাকি মন্দ, কেমন কাটবে আজ আপনার দিন, জানতে দেখেনিন আজকের রাশিফল

 


দি নিউজ লায়নঃ   

মেষ রাশি: আর্থিক যোগ শুভ হলেও ব‌্যয়াধিক‌্য যোগ লক্ষ‌্য করা যায়খুচরা ও পাইকারী বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে খুশি হতে পারেন। খাদ্য ও পানীয়ের ব্যবসায় আশানুরূপ আয় রোজগার হতে পারে। সঞ্চয়ের সুযোগ পাবেন। কোনো বন্ধুর সাহায্য আশা করা যায়। ব‌্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীর সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সকল কথাবার্তা বাইরের লোকের সঙ্গে আলোচনা করবেন না। এতে কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে।

বৃষ রাশি: বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মুদ্রণ ব্যবসায়ী ও প্রকাশকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। ছোট ভাই-বোনের বিবাহ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। সাহিত্যিক ও সাংবাদিকদের দিনটি লাভদায়ক।

 মিথুন রাশি: কর্মস্থলে সহকর্মী ও অধীনস্ত কর্মচারীর কারণে কিছু বাধা-বিপত্তি হতে থাকবে। ব্যবসায়ীরা কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গার্মেন্টস কর্মীরা কোনো নতুন কর্মস্থলে যোগ দিলে ভালো করবেন। গোপন কোনো সম্পর্কের কারণে কিছু অর্থ ব্যয় হবে।

কর্কট রাশি: কোনও ভাল খবরে মন প্রফুল্ল থাকবে। কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসলেও সব দিক বিবেচনা করে পরিবর্তন করাই শ্রেয়।উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে আশানুরূপ অগ্রগতি হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে।বৈদেশিক কাজে কোনো প্রবাসী ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে অগ্রগতি আশা করা যায়। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান।


সিংহ রাশি: কর্মক্ষেত্রে নিজেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ব‌্যবসায়ীদের সময়টি শুভ।  বেসরকারি শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। অপ্রত্যাশিত আয় রোজগারের যোগ আছে। পিতার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজে কোনো প্রভাবশালী নেতার আনুকূল্য আশা করতে পারেন।

কন্যা রাশি: বন্ধু বা বড় ভাইয়ের সাহায্যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। ব্যবসা-বাণিজ্যে বন্ধু বা শুভাকাঙ্খীর সাহায্য পাবেন। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। বেসরকারি চাকুরেদের বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী ব্যবসায় কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন।

তুলা রাশি: সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বাড়তে পারে। সন্তানের সাথে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের কাজের ব্যস্ততা চলে আসবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি হবার যোগ।

বৃশ্চিক রাশি: পারিবারিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হতে পারে। স্বপ্নের যানবাহন ক্রয় করতে পারেন। স্ত্রীর জন্য কেনাকাটার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। মায়ের সাহায্য পেতে পারেন।

 

ধনু রাশি: ভ্রমণের যোগ দিয়েই দিনটি শুরু হচ্ছে। সকালের দিকে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। আয় রোজগার বৃদ্ধি না পেলেও খরচ তুলনামূলক কমাতে পারবেন। বৈদেশিক বাণিজ্য শুভ। প্রবাসীদের কাজে কিছু বাধা-বিপত্তি ও ঝামেলা দেখা দিতে পারে।

মকর রাশি: কোনো ঋণ সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ দুর্ঘটনাজনিত লোকসান গুণতে হতে পারে। বকেয়া ব্যবসায়ীক টাকা পেতে পারেন। যানবাহন চালনার সময়ে সতর্ক হতে হবে। কোনো আত্মীয়ের অসুস্থতার সংবাদ আসতে পারেন। চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

কুম্ভ রাশি: ব্যবসায়ীক কাজে দূরে কোথাও যেতে পারেন। শিক্ষা সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। জীবন সাথীর সাহায্য পাবেন। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন।

মীন রাশি: কাজ কর্মে অগ্রগতি হবে। মানসিক অস্থিরতা কম থাকাতে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। জীবন সাথীর মন মেজাজ ভালো থাকাতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.