মৃত্যুর পরেও ফাঁসি কার্যকর - The News Lion

মৃত্যুর পরেও ফাঁসি কার্যকর

 


দি নিউজ লায়নঃ     শুনলে অবাক হবেন যে মৃত্যুর পরেও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হল।   স্বামীকে হত্যার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আগেই হৃদরোগে আক্রান্ত মারা যান। তবু ফাঁসি থেকে রেহাই পায়নি দণ্ডপ্রাপ্ত আসামি। ইরানের রাজাই শাহর জেলে মৃত ওই নারীর নাম জাহরা ইসমাইলি। মৃত্যুর পর সেই নিথর দেহকেই ফাঁসিতে ঝোলানো হল।   


 যদিও ওই নারীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ, স্বামী তার নিজের উপর এবং তার মেয়ের উপরে অত্যাচার করতেন।     জাহরার আইনজীবী ওমিদ মোরাদির অভিযোগ, ফাঁসির আগে আরও ১৬ জন সাজাপ্রাপ্তের পিছনে লাইনে দাঁড় করানো হয়েছিল দুই সন্তানের মা জাহরাকে। চোখের সামনে একের পর একজনকে ফাঁসিতে ঝুলতে দেখে সেই মানসিক ধাক্কা সামলাতে পারেননি জাহরা। 


লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কিন্তু এরপরেও তাকে ছাড় দেওয়া হয়নি।  চীনের পর ইরানেই সবচেয়ে বেশি প্রাণদণ্ডের শাস্তি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.