কাজ বন্ধ করে বিক্ষোভ দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের
দি নিউজ লায়নঃ কাজ বন্ধ করে বিক্ষোভ দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের। বন্ধ দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা। ভোগান্তিতে রোগী এবং রোগীর আত্মীয়রা আটকে মৃতদেহ।দুর্গাপুরের বেসরকারি মাধ্যম হাসপাতালে।
রোগীর পরিবারের লোকজনের অভিযোগ কেউ সকাল থেকে আবার কেউ গতকাল রাত্রি থেকে হাসপাতালের বাইরে বসে। কি করছে প্রশাসন, কেন ব্যবস্থা নিচ্ছে না এই অভিযোগ তুলছে রোগীর আত্মীয়রা।।
এক ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে রোগীর আত্মীয়রা অন্যপথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।অস্থায়ী কর্মীরা অভিযোগ করছে এই হাসপাতাল কতৃপক্ষ কম লোক নিয়োগ করে সময়ের থেকেও বেশি সময় ধরে কাজ করাচ্ছে। ব্যাপক সমস্যার মধ্যে তারা। ঠিক এই কারণেই তারা আন্দোলনের পথে নেমেছেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী।

Post a Comment