মুর্শিদাবাদে মন্ত্রী জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বোমা গুলি - The News Lion

মুর্শিদাবাদে মন্ত্রী জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বোমা গুলি

 


দি নিউজ লায়নঃ     মুর্শিদাবাদে মন্ত্রী জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বোমা গুলি ভাজপার দুষ্কৃতী বাহিনীর। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, বুধবার মুর্শিদাবাদের সুতিতে তৃণমূলের একটি কর্মসূচি ছিল। 


সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন। কর্মসূচি থেকে বেরিয়ে নিমতিতা স্টেশনে কলকাতা ফেরার জন‍্য ট্রেন ধরতে যাওয়ার পথে মন্ত্রীর গাড়ি আটকায় কয়েকজন। মন্ত্রী জাকির হোসেন ভেবেছিলেন গাড়ি থামিয়ে হয়তো কেউ কোন অভাব অভিযোগ জানাতে চাইছেন। গাড়ির গতি কমাতে গাড়ি লক্ষ্য করে বোমা গুলি ছোড়ে দুষ্কৃতীরা। 


অন্তত 5 থেকে 6 টি বোমা গাড়ি লক্ষ্য করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুলির আঘাতে গুরুতর জখম হয়েছেন মন্ত্রী জাকির হোসেন।  তার শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। তৃণমূলের অভিযোগ, ঘটনার পেছনে ভাজপার দুষ্কৃতী বাহিনী রয়েছে। মন্ত্রীকে খুন করার জন্য অপারেশন চালায় দুষ্কৃতীরা। 


গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10-12 জন দুষ্কৃতী হামলা চালায়। মন্ত্রী ছাড়াও আরও কমপক্ষে 15 জন বোমাবাজি এবং গুলিতে জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হামলা হয়েছে। মন্ত্রীকে খুনের পরিকল্পনা ছিল। তৎকাল বিজেপি সিপিএম এবং কংগ্রেস মিলে ষড়যন্ত্র করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.