দীর্ঘ জড়া কাটিয়ে উত্তরের বাসন্তী পঞ্চমীর আগাম বসন্তে সরস্বতী পুজোয় চনমনে শিলিগুড়ি বাসী - The News Lion

দীর্ঘ জড়া কাটিয়ে উত্তরের বাসন্তী পঞ্চমীর আগাম বসন্তে সরস্বতী পুজোয় চনমনে শিলিগুড়ি বাসী

 


দি নিউজ লায়নঃ     দীর্ঘ জড়া কাটিয়ে উত্তরের বাসন্তী পঞ্চমীর আগাম বসন্তে চনমনে শিলিগুড়ি বাসী। অন্যান্য বছর এই সময়টা শীত বিদায় নেওয়ার পালা হলেও তার রেশ বেশ থাকে তবে এবারে এক্কেবারে পাত্তাতারি গুটিয়েছে। আর তাতেই শহরে শাড়ি পাঞ্জাবিতে ঢল নামলো মানুষের। শিলিগুড়ির সমস্ত রাজপথে এদিন ভিড় নামে প্রচুর লোকের। 


মঙ্গলবার শিলিগুড়ি কলেজ, সূর্যসেন কলেজ, শিলিগুড়ি গার্লস স্কুল, বয়েজ স্কুল সর্বত্র পুজোর বাজেটে টান পড়ায় ছোট করে অনুষ্ঠিত হলেও সকাল থেকে ছাত্রছাত্রী, প্রাক্তনিদের পাশাপাশি বয়স্ক, মাঝ বয়সী সকলের ভিড় জমে ওঠে। সন্ধ্যায় পর থেকে ভিড় সামাল দিতে কাল ঘাম ছোটে পুলিশের। এদিন শিলিগুড়ি গার্লস স্কুলে মহিলা শিক্ষিকার উদ্যোগে মহিলা পুরোহিত দিয়ে পুজো সম্পন্ন হয়। 


পুজো করেন শিলিগুড়ির মহিলা তনুশ্রী চক্রবর্তী। তিনি বলেন আগে নিজের বাড়িতেই পুজো করতাম। এবারে স্কুলের প্রধান শিক্ষিকা অতুহ্যা বাগচীর আবেদনে পুরোহিতের ভূমিকায় প্রথম সর্বজনীন পুজোর হাতে খড়ি। মন্ত্রী গৌতম দেব এই বিদ্যালয়ের পুজোর উদ্বোধন করেন। মহিলা পুরোহিত দিয়ে পুজোর উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.