জগদ্দলে দুষ্কৃতীদের তান্ডব - The News Lion

জগদ্দলে দুষ্কৃতীদের তান্ডব

 


দি নিউজ লায়নঃ      জগদ্দলের পাওয়ারহাউস মোড় এলাকায় (22 নং ওয়ার্ডে) তৃণমূলের ব্যানার লাগানোর সময় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, তারা ব্যানার লাগানোর সময় বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী কানাইলাল মিশ্রকে মারধর করে। এর পর তারা দলীয় ব্যানার ছিঁড়ে দেয়। 


এরপরে তৃণমূলের পার্টি অফিসে এবং স্থানীয় একটি বাড়ি লক্ষ করে বোমাবাজি করে পালিয়ে যায়। এই ঘটনায় আরো একজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় শিক্ষক। তার নাম রামঅবতার প্রসাদ। 

ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.