করোনায় প্রাণ হারানো নাগরিকদের অনলাইনে স্মরণ করবে ভারত - The News Lion

করোনায় প্রাণ হারানো নাগরিকদের অনলাইনে স্মরণ করবে ভারত

 


দি নিউজ লায়ন:     করোনায় প্রাণ হারানো নাগরিকদের স্মরণ করতে একটি অনলাইন স্মৃতিসৌধ চালু করেছেন ডাক্তার ও সমাজকর্মীদের একটি দল।  ভার্চুয়াল এই স্মরণিকায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজন এবং বন্ধুরা তাদের শ্রদ্ধা জানাতে সক্ষম হবেন।  সূত্রমতে, এখনও পর্যন্ত ভারতে করোনভাইরাসজনিত কারণে মৃত্যুর সংখ্যা এক লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। তবে কয়েক মাসে  আক্রান্তের সংখ্যা কমেছে।


সমাজকর্মীরা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকদের সহায়তায় স্মারকলিপিটি পরিচালনা করবেন।    গত সপ্তাহান্তে, কোভিড কেয়ার নেটওয়ার্ক নামে একটি বেসরকারী সংস্থা ‘ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ডটইন’ ডোমেইনে স্মরণিকাটি উন্মোচন করেছে। এই সংস্থাটি কলকাতা শহরের পূর্বাঞ্চল থেকে ডাক্তারদের একটি দল পরিচালনা করছে। 




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.