ভোটের দোরগোড়ায় ক্রেতা সেজে অস্ত্র কারবারিকে ধরল বারুইপুর পুলিশ
দি নিউজ লায়নঃ রাজমিস্ত্রি পেশার আড়ালে চলত বেআইনি অস্ত্র তৈরির কারবার। ভোটের দোরগোড়ায় ক্রেতা সেজে অস্ত্র কারবারিকে ধরল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ। উদ্ধার হল প্রচুর অস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। শনিবার রাতে বকুলতলার ৫ নম্বর মনিরতট এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ অস্ত্রের সন্ধান পায়। ধৃতের নাম খয়রুল শেখ।
উদ্ধার হয়েছে ১০টি ওয়ান শাটার পাইপগান,দুটি লোহার মেশিন,ড্রিল মেশিন সহ অস্ত্র তৈরির সরঞ্জাম। অভিযুক্তকে রবিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে,বেশ কয়েক বছর ধরেই অস্ত্র তৈরির কারবারে জড়িত। মুলত রাতেই অস্ত্র তৈরিতে হাত দিত সে।
জয়নগর,কুলতলি,ক্যানিং এলাকায় অস্ত্র বিক্রি করা হত। কাদের কাছে অস্ত্র পৌঁছে যেত পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে। এর সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ আরও জানায়,বেআইনি অস্ত্র সাত হাজার টাকায় বিক্রি করা হত। ভোটের গোড়ায় এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Post a Comment