গোয়ালতোড়ে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার সাত সকালেই বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পিংবনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে ওই মৃত যুবকের নাম দেবু মাল,বয়স আনুমানিক ১৭ বছর।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর মর্গে পাঠায়।
পাশাপাশি কি কারনে এই ঘটনা টি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ওই ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ।গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সকালে যখন তার বাড়ির লোকেরা কাজে ব্যস্ত ,ঠিক সেই সময় ঘরের মধ্যে সে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকে।
তার পরিবারের লোকেরা বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে তাকে যখন নামায় তখন সবশেষ। কি কারণে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল তা এখনো জানা যায়নি। তবে ওই ঘটনার পর তার পরিবারের লোকেরা একেবারে ভেঙে পড়েন।

Post a Comment