মুর্শিদাবাদে উত্তেজনার আশঙ্কায় বিজেপির পরিবর্তনের রথযাত্রার অভিমুখ পরিবর্তন করল প্রশাসন
দি নিউজ লায়নঃ কার্যত অভূতপূর্ব্ব ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ।রাজ্যে তৃতীয় দিনে প্রথমবার মুর্শিদাবাদের বেলডাঙায় উত্তেজনার আশঙ্কায় বিজেপির পরিবর্তনের 'রথযাত্রা' এর অভিমুখ সোমবার পরিবর্তন করল প্রশাসন। সে ক্ষেত্রে ৩৪ নম্বর জাতীয় সড়়ক ধরে পরিবর্তন হয়ে সদর শহর বহরমপুর এর দিকে ঘুরিয়ে দেওয়া হয় রথ যাত্রার অভিমুখ।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রস্তাবিত রুটে বিজেপির রথকে এগিয়ে যেতে দেয়নি এদিন পুলিশ। যদিও নিজেদের নির্ধারিত রুট ধরে যেতেই অনড় বিজেপি নেতারা। তা নিয়ে এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সপ্তাহ দুয়েক পুলিশ-প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও রাজনৈতিক কারণে পথ আটকানো হয়েছে।গত শনিবার নবদ্বীপ থেকে ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। রবিবার রাতে তা বেলডাঙার ভারত সেবাশ্রম আশ্রমে ছিল। সোমবার বেরনোর আগে প্রস্তাবিত রুটে রথযাত্রায় ‘না’ করে দেয় পুলিশ। নওদা-হরিহরপাড়া হয়ে বহরমপুরে যাওয়ার কথা ছিল রথের। সেই রুটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে বলে জানানো হয়। কিন্তু বিকল্প রুটে যেতে অস্বীকার করে বিজেপি। নিজেদের প্রস্তাবিত রুটেই এগিয়ে যাওয়ার দাবিতে অনড় থাকেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। তা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
প্রস্তাবিত রুটেই রথের দড়ি টানতে অনড় রয়েছেন বিজেপি নেতারা।বিষয়টি নিয়ে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন,আগেভাগেই পুলিশকে ‘পরিবর্তন যাত্রা’ রুটের বিষয়ে জানানো হয়েছিল। তারপরও রথ আটকে দেওয়া হয়েছে। যদি সমস্যা থাকত, তাহলে আগে বলা হয়নি কেন"। এদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান বলেন, অতি অবশ্যই বিজেপির রথ যাত্রার পেছনে নিশ্চিত কোন দুরভিসন্ধি রয়েছে। এটা রথযাত্রা নয়, বিজেপির যাত্রাপালা হচ্ছে। তাই পুলিশ প্রশাসন যথার্থ কারণেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে"।
মুর্শিদাবাদে পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন," মূলত রুট সংক্রান্ত বিষয় নিয়েই রথ যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশাসনের বাকবিতণ্ডা হয়। রথযাত্রা কারীরা বেলডাঙ্গার বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে রথ নিয়ে যাওয়ার দেওয়ার দাবি জানাই। যার ফলে মুর্শিদাবাদের উত্তেজনা হওয়ার সম্ভাবনা ছিল। ঐ পরিস্থিতি এড়ানোর জন্যই বেলডাঙা থেকে সরাসরি বহরমপুর এর দিকে জাতীয় সড়ক ধরে রথের অভিমুখ পরিবর্তন করা হয়"। সূত্র মারফত জানা যায়, বিজেপির পরিবর্তন যাত্রায় বহরমপুরের পথে ছিল বেলডাঙা, হরিহরপাড়া, নওদা। এমনভাবে বিজেপির তরফে রুট তৈরি করা হয়েছে, যাতে তা জেলার ২২ টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যায়।

Post a Comment