পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বটতলা চকে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি - The News Lion

পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বটতলা চকে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি

 


দি নিউজ লায়নঃ     পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরের কেন্দ্র স্থল বটতলা চকে একটি পেট্রোল পাম্প এর সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে  বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের জনসর্থবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান তৃণমূলের ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী।


 তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম হুহু করে বাড়ছে অথচ কেন্দ্রের বিজেপি সরকার নীরব দর্শক হয়ে দেখছে ।পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ।কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল তারা ক্ষমতায় এলে মানুষকে ভালো দিন দেখাবে, ক্ষমতায় আসার পর ভালো দিনের বদলে মানুষকে কালো দিন দেখা চ্ছে বিজেপি।


মানুষ কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার ।তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন  যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। কেন্দ্র সরকার কেবলমাত্র কিছু পুঁজিপতিদের কথা চিন্তা করে। তাই কেন্দ্র সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর কোনো চিন্তা-ভাবনা করে নি।তারই বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমেছে বলে তিনি জানান।সেই সঙ্গে ওই কর্মসূচিতে উপস্থিত সকলেই কেন্দ্রের বিজেপির সরকারের প্রতি ধিক্কার সুলভ বিভিন্ন প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.