আমি চাই বিজেপির হাত ধরেই সোনার বাংলা হোক, সন্ত্রাসমুক্ত বাংলা হোক, জাকির - The News Lion

আমি চাই বিজেপির হাত ধরেই সোনার বাংলা হোক, সন্ত্রাসমুক্ত বাংলা হোক, জাকির

 


দি নিউজ লায়নঃ       বোমার বদলে বোমা।গুলির পাল্টা গুলি।সঙ্গে তির আর ধনুক। গত ২০১৮ সালের পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের রাতে উত্তপ্ত হয়েছিল আমডাঙ্গা। অর্জুন সিং সেই সময় ছিলেন তৃণমূলে। আমডাঙ্গার তাড়াবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করেই অর্জুন সিংয়ের দলবলের সাথে বোমা গুলির লড়াই হয়েছিল সিপিএমের।আমডাঙ্গা কান্ডে মূল অভিযুক্ত ছিলেন এলাকার দাপুটে সিপিএম নেতা জাকির বল্লুক।সেই ঘটনায় সিপিএম এবং তৃণমূলের কয়েক জনের মৃত্যুও হয়েছিল। জাকিরের বিরুদ্ধেই মুলত ক্ষোভ ছিল তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের।  জাকিরের গ্রেপ্তারারের দাবিতে মিটিং মিছিল করেছিলেন অর্জুন সিং। সময় পাল্টেছে।অর্জুন সিং এখন বিজেপির সাংসদ।সেই অর্জুন সিংয়ের হাত ধরেই বুধবার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আমডাঙ্গা কান্ডের মূল অভিযুক্ত তথা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সিপিএমের সদস্য জাকির বল্লুক।এদিন আমডাঙ্গার সাধনপুর আজবন্দ এলাকায় বিজেপির যোগদান পর্বের মঞ্চ থেকেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হাত থেকে দলিয় পতাকা নিয়েছেন জাকির বল্লুক। বিজেপি নেতৃত্ব মনে করছে জাকিরের যোগদান আমডাঙ্গায় বিজেপির শক্তিবৃদ্ধি হল। তৃণমূল অবশ্য জাকিরের এই শিবির বদলকে আমল দিতে নারাজ। তৃণমূলের আক্রমণে টিকে থাকার পরেই বিজেপির অর্থের প্রলোভনেই জাকির বল্লুক দল পরিবর্তন করেছে বলেই সিপিএম নেতৃত্বের দাবি। 


২০১৮ সালের ২৮ আগস্ট বুধবার ছিল আমডাঙ্গার তাড়াবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন।বোর্ড গঠন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য প্রশাসনের তরফে বারবার আবেদন করা হয়েছিল যুযুধান সব দলের কাছেই।তাড়াবেড়িয়া পঞ্চায়েতে মোট আসন ছিল ১৯ টি।এর মধ্যে তৃণমূল জিতেছিল ৯ টি আসনে।অবশ্য নিরদল এবং বিজেপির সদস্যদের সমর্থন নিয়ে বোর্ড গঠনের দিকে এগিয়েছিল সিপিএম।কিন্তু তার আগের রাতে গুলি,বোমার লড়াইয়ে রনক্ষেত্র হয়েছিল তাড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকা।সিপিএম তৃণমূলের এই লড়াইতে সিপিএমের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন জাকির বল্লুক।তৃণমূলের অভিযোগের ভিত্তিতে জাকিরের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা  রুজু করেছিল আমডাঙ্গা থানার পুলিশ।বেশ কিছুদিন অর্জুন সিংয়ের দলবলের ভয়ে এলাকা ছাড়া ছিলেন জাকির।পরে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।কয়েক মাস জেল খাটার পর সিপিএমের জেলা  নেতৃত্বের হস্তক্ষেপে  এলাকায় ঢুকতে পারেন তিনি।সেই জাকির বল্লুক এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুনের হাত ধরে।


এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরে মঞ্চ থেকেই জাকির বলেন আমি গত ১৮ বছর ধরে সিপিএমের পঞ্চায়েত স্তরের জন প্রতিনিধি হয়েও কাজ করতে পারি নি।আমি চাই বিজেপির হাত ধরেই সোনার বাংলা হোক।সন্ত্রাসমুক্ত বাংলা হোক।মঞ্চ থেকেই তিনি বলেন খেলা হবে আমডাঙ্গাতেও। জাকির বলেন একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে আমডাঙ্গার দুটো পঞ্চায়েতই দখল করবে বিজেপি।

ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন গত লোকসভায় আমডাঙ্গা থেকে হার ছিল বিজেপির। জাকির বল্লুক বিজেপিতে চলে আসায় তৃণমূলের যেই প্রার্থী হোক বা কেন আমডাঙ্গা থেকে এবার বিজেপি ৫০ হাজার ভোটে জয়ী হবে।


আমডাঙ্গায় তৃণমূলের বিধায়ক রফিকার রহমান বলেন  জাকির একাধিক খুন করে পরিচিতি হয়েছে।অর্জুন সিং যেমন লোক,তার সাথে মিলেছেও তেমন।আমডাঙ্গা থেকে তৃণমূলই জিতবে।

সিপিএমের জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তী বলেন তৃণমূলের সাথে লড়াই করেও দলেই টিকে ছিলেন তিনি।কিন্তু বিজেপির অর্থের প্রলোভন উপেক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত জাকির বল্লুক বিজেপিতেই যোগ দিলেন।বিষয়টি দুরভাগ্যজনক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.