হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ - The News Lion

হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ

 


দি নিউজ লায়নঃ          সামনে বিধানসভা নির্বাচন তার আগেই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঠিক সেইসময় হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম ।যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তার সেঞ্চুরি হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার যে পেঁয়াজের দাম ছিল ৬০ টাকা শুক্রবার সেই পেঁয়াজের দাম হয়েছে ৭০ টাকা। 


যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে  সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদি এভাবে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে থাকে তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। সবজি রান্না করার ক্ষেত্রে এবং মাছ মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজের প্রয়োজন হয়। বাঙালি মানুষ পেঁয়াজ ছাড়া মাছ ,মাংস রান্না করতে পারে না। তাই যদি এভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে সংসার চালাবেন কি করে তা নিয়ে চিন্তায় পড়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষেরা ।


মাত্র তিন দিনে ত্রিশ টাকার বেশি দাম বেড়েছে পেঁয়াজের ।ঝাড়গ্রাম শহরের বৃহত্তম সবজি মার্কেট হল রেলের সব্জী মার্কেট। সেই সবজি মার্কেটের ব্যবসায়ীরা বলেন যদি দাম বাড়ে আমাদের তো কিছু করার নেই। আমরা যে দামে কিনব তার থেকে সামান্য লাভ রেখে  বিক্রি করব। যার ফলে পেঁয়াজের বিক্রি কমেছে বলে ব্যবসায়ীরা জানান ।লকডাউন এর সময় পেঁয়াজের দাম একশ টাকা হয়ে ছিল ।ধাপে ধাপে সেই দাম কমতে থাকে একেবারে নেমে ৩০ টাকা হয়। 


কিন্তু পেঁয়াজ এর দাম এখন ঊর্ধ্বমুখী। যেভাবে এক মাসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা বেড়েছে। ঠিক সেই ভাবেই বেড়েছে পেঁয়াজের দাম। বিধানসভা নির্বাচনের মুখে প্রতিটি জিনিসের দাম বাড়ছে  যার ফলে কিভাবে সাধারণ মানুষ সংসার চালাবে তা নিয়ে সমস্যায় পড়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.