রিক্সা চালিয়ে অভিনব প্রতিবাদ কোন্নগর পৌর প্রশাসকের - The News Lion

রিক্সা চালিয়ে অভিনব প্রতিবাদ কোন্নগর পৌর প্রশাসকের

 


দি নিউজ লায়নঃ     গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছিলেন। তিনি ব্যাটারী চালিত  স্কুটিতে চেপে নবান্নে গিয়েছিলেন।তাকে অনুসরন করেই শুক্রবার হুগলি জেলার  


কোন্নগর পুরসভার পুর প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জী জিটি রোডে রিক্সা চালিয়ে প্রতিবাদ করেন।কোন্নগর ঠাকুর বাড়ি থেকে কোন্নগর পুরসভা পর্যন্ত মাথায় গামছা বেঁধে রিক্সা চালিয়ে  তিনি পৌর সভায়যান।


বাপ্পাদিত্য চ্যাটার্জী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বরাবরই প্রতিবাদ করেছেন ।তারই সৈনিক হিসেবে  আমি  পেট্রোল, ডিজেল ও রান্নারগ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হয়েছি ।আর সেই প্রতিবাদের কারণেই এই অভিনব প্রতিবাদ বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.