বামফ্রন্টের অশোক জীবেশদের, হাসির রোল শিলিগুড়ি শহরে
দি নিউজ লায়নঃ টুম্পা সোনায় ভরসা চামড়ায় ভাজ ধরা বামফ্রন্টের অশোক জীবেশদের।শুধু ব্রিগ্রেড প্রচারে নয়,শিলিগুড়িতে মিটিং মিছিল সবেতেই বাজছে টুম্পা সোনা। অলিতে গলিতে জনসংযোগে এবারে টুম্পা সোনার ওপর ভর করেই ময়দানে নামতে পারেন সিপিএমের তাব্বড় নেতারা।
বৃহস্পতিবার ব্রিগেডের প্রচারে টুম্পা সোনা গানে হাত ধরে শিলিগুড়ির রাজপথে এগিয়ে চলেন অশোক ভট্টাচার্য্য ও জীবেশ সরকারের মতো বরিষ্ট নেতৃত্বরা। যা নিয়ে জোড় হাসির রোল উঠেছে শহরের রাজনৈতিক মহলে।
মুখ চেপে হাসি চাপাবার মরিয়া চেষ্টা বিফল হয়ে অধিকাংশই বলছেন অশোক বাবু জীবেশ সরকারের পেছনে টুম্পা ব্রিগেডে ছুটবে কিনা তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে কথায়-কথায় লেনিন রবীন্দ্রনাথকে একইসঙ্গে আওড়ানো অশোক ভট্টাচার্য্য টুম্পার গানে শহরে নামছেন, তার এই বয়সে এসে এই ধরনের আচরণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। বরং বরিষ্ট নাগরিকের সম্মনটুকুও খোঁয়াতে চলেছেন।

Post a Comment