এশিয়ার শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন আম্বানি - The News Lion

এশিয়ার শীর্ষ ধনীর মুকুট ফিরে পেলেন আম্বানি

 


দি নিউজ লায়নঃ         আবারও এশিয়ার শীর্ষ হলেন মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সর দেওয়া তথ্য মতে, আম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার।   এর আগেও টানা দু’বছর এশিয়ার শীর্ষ ধনী ছিলেন আম্বানি। 


২০২১ সালের শুরুতে তিরি বিশ্বের ষষ্ঠ ধনীতে পরিণত হলেও চীনা ধনকুবের জোং শ্যানশেনের কাছে হারান এশিয়ার শীর্ষ ধনীর মুকুট। 


তবে এবারে শেয়ার বাজারে পতনের পর চীনা ধনকুবেরের সম্পদের পরিমাণ সাত হাজার ৬৬০ কোটি ডলারে নেমে আসার পর ওই মুকুট ফিরে পেলেন তিনি। গত আগস্টেও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ৪ নম্বরে ছিলেন মুকেশ আম্বানি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.