এটা ঘরে ফেরা, তাই আমি বলছি যে সব নেতৃত্বরা দল ছেড়ে অন্যত্ৰ গিয়েছেন তাদেরও দ্রুত ফিরে আসতে হবে
দি নিউজ লায়ন: তৃণমূলে যোগদান দার্জিলিং জেলার কংগ্রেসের শ্রমিক নেতা অলক চক্রবর্তীর। দার্জিলিং জেলায় তৃনমূলে শক্তি বৃদ্ধি।তার সঙ্গেই পাহাড় ও সমতলের শ্রমিকদের বড় অংশের তৃণমূল যোগের সম্ভবনা। কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন তিনি। সম্প্রতি শিলিগুড়ি প্রশাসনিক ভবন উত্তরকন্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই তিনি কলকাতায় দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন। দীর্ঘসময় ধরে তিনি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। শিলিগুড়ি সহ উত্তেরর একাধিক জেলার শ্রমিক সংগঠনের বড় অংশের ওপর তার দখল রয়েছে ।
ফলে তার দলে আসায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন রঞ্জন বাবুর নেতৃত্বে শিলিগুড়ি মহকুমার প্রাক্তন সভাধিপতি ও অধিবাসী সমাজের নেত্রী জ্যোতি তির্কিও যোগদান করেন তৃণমূলে। তিনি শিলিগুড়ি মহকুমার সভাধিপতি থাকাকালীন আদিবাসী সমুদায়ের উন্নয়নে প্রচুর কাজ করেছেন। অলকবাবু ও জ্যোতি তির্কির সঙ্গে মানব ঘোষাল নামে এক শিল্পপতিও এদিন শিলিগুড়ি মহকুমার তৃনমূল নেতা কাজল ঘোষ ও রঞ্জন সরকারের সঙ্গে কলকাতায় রওয়ানা হন। কলকাতায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থেকে দলীয় ঝান্ডা তুলে নেন তিনি। এদিকে কংগ্রেস ও সিপিএমের গাঁটছড়ায় বহুদিন ধরেই কংগ্রেসের অন্দরে কোন্দল সৃষ্টি হয়।
দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারকে নিয়ে দলের অন্দরে অনেকের মধ্যেই তীব্র অসন্তোষ রয়েছে, বাম বরিষ্ট নেতা অশোকবাবুর সঙ্গে মিলে তার নিজস্ব আসন বাঁচাতে পক্ষান্তরে গেরুয়া শিবিরকে সুযোগ করে দেওয়ার যে পন্থা তা দলের অনেকেই মেনে নিতে পারছিলেন না। যার জেরে দলীয় নেতাকর্মীরা নির্দিষ্ট দূরত্ব বজাতে শুরু করে দল থেকে। যদিও অলক চক্রবর্তি পূর্বে তৃণমূলেই ছিলেন সেখান থেকে কংগ্রেসে যোগদান করেন তিনি। পুনরায় দলে যোগদানের পর তিনি জানান এটা আমার ঘরে ফেরা। তিনি বলেন আমি বলছি আজ যে সব নেতৃত্বরা দল ছেড়ে অন্যত্ৰ গিয়েছেন সেদিন খুব দূরে নয়, তাদেরও দ্রুত দলে ফিরে আসতে হবে।

Post a Comment