কলকাতায় কাজে গিয়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের চার শ্রমিকের - The News Lion

কলকাতায় কাজে গিয়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের চার শ্রমিকের



দি নিউজ লায়নঃ      কলকাতায় কাজে গিয়ে মৃত্যু হল মালদা জেলা চাঁচোল মহকুমার  হরিশ্চন্দ্রপুরের চার শ্রমিকের। এদের মধ্যে রয়েছেন তিন ভাই। প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুরের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব তালসুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারি এলাকায় হাই ড্রেনের কাজ করার সময় সেখানেই বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। 


হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো যায়নি। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন শ্রমিকের মধ্যে রয়েছেন তিন ভাই আলমগীর হোসেন(২৮), জাহাঙ্গীর আলম(২৬), সাবির আলি(২৪)। অন্যজন লিয়াকত আলি(২২) তাদের প্রতিবেশী। এদিন দুপুরে তাদের দুর্ঘটনায় মৃত্যুর কথা এলাকায় পৌঁচাতেই পরিবারের পাশাপাশি গোটা এলাকাজুড়েই শোকের ছায়া নেমে আসে।


মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত চারজনই দীর্ঘদিন ধরেই ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করতেন। কখনও বেঙ্গালুরু, কখনও কেরলে। আগে একসময় কলকাতাতেও কাজ করেছেন। লকডাউন শুরু হতেই তারা করোনার ভয়ে বাড়ি ফিরে আসেন। পরে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মাস তিনেক আগে তারা কলকাতায় যান। রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারিতে এদিন একটি ক্লাবের কাছে উঁচু নর্দমার আবর্জনা সাফাই করার কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। নালার বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.