তিন বার কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে নৃশংস ভাবে খুন
দি নিউজ লায়নঃ রহস্যজনক অবস্থায় রক্তাক্ত এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করলো পুলিশ । পরপর তিনটি কন্যা সন্তান হওয়ার কারণেই ওই গৃহবধূকে নৃশংসভাবে অত্যাচার চালিয়ে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় তাকে খুন করেছে তার স্বামী অভিযোগ তার মৃতের পরিবারের লোকেরা বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মিল্কি এলাকায়।
মৃতদেহ ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাবিনা বিবি(৩৫)। অভিযুক্ত স্বামীর নাম রসূল সেখ। পেশায় শ্রমিকের কাজ করে সে।ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে , মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Post a Comment