বাগনানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুস্কৃতী
দি নিউজ লায়নঃ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস পাকানোর জন্য জড়ো হওয়া এক দুস্কৃতীকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। বুধবার রাতে বাগনানের বাইনান ব্রিজের কাছ থেকে পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুস্কৃতীর নাম শেখ আজাদ ওরফে অন্তু।
পুলিশের দাবি ধৃত দুস্কৃতির কাছ থেকে একটি ওয়ান শাটার, এক রাউন্ড গুলি এবং কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে তিন দুষ্কৃতী বাইনান ব্রীজের কাছে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও আজাদকে পুলিশ ধরে ফেলে।
পরে তার থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও বোমা উদ্ধার করে পুলিশ। পরে আজাদকে গ্রেফতার করে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। পুলিশের দাবি আজাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।ধৃতের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পলাতক দুই দুষ্কৃতীর খুঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Post a Comment