দেশের ৫ রাজ্যে কবে কোথায় ভোট?
দি নিউজ লায়নঃ বেজে গেলো একুশের বিধানসভা ভোটের দামামা। পশ্চিমবাংলা, অসম, কেরল, তামিলনাড়ু পদুচেরি রাজ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ করলো ভারতের নির্বচন কমিশন। শুক্রবার বিকালে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ভোটের দিন ঘোষনা করেন। একুশের বিধানসভায় পশ্চিমবাংলায় মোট ৮ দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে আগামী ২৭ মার্চ। প্রথম দফাত ৩০ টি বিধানসভা আসনে ভোটগ্রহন হবে।
এরপর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল ৩০ টি আসনে। তৃতীয় দফার ভোট হবে ৬ এপ্রিল ৩১ টি আসনে। চতুর্থ দফার ভোট হবে ৯ এপ্রিল ৪৪ টি আসনে। পঞ্চম দফার ভোট হবে ১৭ এপ্রিল ৪৪ টি আসনে। ষষ্ঠ দফার ভোট হবে ২২ এপ্রিল ৪৩ টি আসনে। সপ্তম দফার ভোট হবে ২৬ এপ্রিল ৩৬ টি আসনে এবং অষ্টম দফার ভোট হবে ২৯ এপ্রিল ৩৫ টি আসনে। প্রতিটি রাজ্যেই ফল ঘোষনা হবে ২ মে। অন্যদিকে পুদুচেরি রজ্যে ভোট গ্রহণ শুরু হবে আগামী ৬ এপ্রিল।
তামিলনাড়ু রাজ্যেও্ভোট গ্রহন শুরু হবে ৬ এপ্রিল। কেরলে ১ দফায় ভোটগ্রহণ শুরু হবে ৬ এপ্রিল। অসমে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোটগ্রহন শুরু হবে। এদিকে পশ্চিমবাংলায় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। বংলায় এবারের ভোটে দুইজন বিশেষ পর্যবেক্ষকের ব্যাবস্থা রেখেছে কমিশন। পশ্চিমবাংলায় এছাড়াও আয় ব্যায়ের হিসাব খতিয়ে দেখার জন্য থাকবেন একজন আয়-ব্যায়ের পর্যবেক্ষক।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে পাঁচ জনের বেশী প্রচার করতে পারবেন না। সর্বোচ্চ পাঁচটি গাড়ির কনভয় প্রচারের ক্ষেত্রে যেতে পারবে। অনলাইনে মনোনয়ন জমা করা যাবে। আর সশরীরের মনোনয়ন দিতে গেলে সেক্ষেত্রে প্রার্থীর সঙ্গে দুই জন যেতে পারবেন। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ২৯৪ টি আসনে। অসমে নির্বাচন হবে ১২৬ টি আসনে। কেরলে ১৪০ টি আসনে, তামিলনাড়ুতে ২৩৪ টি আসনে এবং পুদুচেরিতে ৩০ টি বিধানসভা আসনে নির্বাচন হবে।সব মিলিয়ে মোট ৮২৪ আসনে নির্বাচন হবে।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, মোট ২ লক্ষ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে। যারমধ্যে এবারে পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে। ফলে পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রের সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি। করোনা বিধি মেনেই করা হবে নির্বাচন। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভির নজরদারী। প্রার্থীর ক্ষেত্রে ফৌজদারী মামলায় যারা অভিযুক্ত তাদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।

Post a Comment