শ্রীলঙ্কাকে ‘বিশেষ বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেন ইমরান - The News Lion

শ্রীলঙ্কাকে ‘বিশেষ বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেন ইমরান

 


দি নিউজ লায়নঃ      দুদিনের শ্রীলঙ্কা সফর শেষে বুধবার ইসলামাবাদে ফিরেছেন ইমরান খান। দ্বিপক্ষীয় এ সফরে ইমরান শ্রীলঙ্কাকে ‘বিশেষ বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেন। ইমরান খানের আশাবাদ, তাদের সম্পর্ক সামনের দিনগুলোয় আরো দৃঢ় ও গভীর হবে। 


পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে সম্পর্ক আগে থেকেই বেশ গভীর। এ কারণে শ্রীলঙ্কায় ইমরান খানের অভ্যর্থনাও ছিল অনেক উষ্ণ। ক্রিকেটার হিসাবে বহুবার শ্রীলঙ্কায় গেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের এটিই প্রথম শ্রীলঙ্কা সফর। একই সঙ্গে করোনা-উত্তরকালে কলম্বো সফরকারী প্রথম বিদেশী সরকারপ্রধানও তিনি।  


এসব উচ্ছ্বাসের বাইরে শ্রীলঙ্কার কাছে ইমরান খানের সফরের গুরুত্ব অন্যখানে। এ সফরেই স্পষ্ট হয়ে যায়, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। কলম্বোয় ইমরান খান ঘোষণা দিয়েছেন, শ্রীলঙ্কার জন্য প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট আরো ৫ কোটি ডলার সম্প্রসারণ করবে ইসলামাবাদ।  এছাড়া এ সময় আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস ও সংঘটিত অপরাধ মোকাবেলা এবং মাদক ও নেশাদ্রব্য চোরাচালান মোকাবেলায় একযোগে কাজ করারও ঘোষণা দেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঘোষণা দেয়া হয় গোয়েন্দা তথ্য ভাগাভাগিরও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.