রাজ্য সরকারের দেওয়া পাট্টা নিয়ে ভোটমুখী রাজনীতিতে অশোক - The News Lion

রাজ্য সরকারের দেওয়া পাট্টা নিয়ে ভোটমুখী রাজনীতিতে অশোক

 


দি নিউজ লায়নঃ      রাজ্য সরকারের দেওয়া পাট্টা নিয়ে ভোটমুখী রাজনীতিতে অশোক। শিলিগুড়ি পুর এলাকায় রাজ্য সরকারের দেওয়া জমির মালিকানাসত্ত্বা স্বরূপ পাট্টা দিয়ে নিজের নাম ভাঙিয়ে রাজনীতি করার অভিযোগ উঠলো শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচায্যের বিরুদ্ধে। শুক্রবার অনুষ্ঠান করে পুরনিগমের ৪৪নাম্বার ওয়ার্ডের দশরথপল্লী এলাকায় জমির মালিকানাহীন ১১৭ টি পরিবারকে জমির পাট্টা দেওয়ার আয়োজন করা হয়।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাসকারী মানুষদের জমির মালিকানা সত্ত্বা দেওয়ার কাজ করে চলছেন। সেই আওতায়ই পুরনিগমের ৪৪নাম্বার ওয়ার্ডে দীর্ঘদিন ধরে থাকা পুরনিগমের জমিতে ১১৭টি পরিবারকেও নিশুল্ক পাট্টা প্রদানের অনুমতি দেয় রাজ্য সরকার। রাজ্যের তরফে ১১৭টি পরিবারের মালিকানাস্বত্তা দেওয়া হয়। 


এদিন এই ১১৭টি পরিবারের মধ্যে ২৫জনকে পুর নিগমের চেয়ারম্যান অশোক ভট্টাচায্য পাট্টা তুলে দিয়ে সেখানে রাজ্যের কথা ভ্রুনাক্ষরেও না জানিয়ে নিজের নাম ভাঙিয়ে ভোটমুখী রাজনীতিতে নামেন বলে অভিযোগ দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারের। তিনি বলেন রাজ্য পাট্টা দিচ্ছে অথচ সেই অনুষ্ঠানের রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানাননি অশোক বাবু। 


তিনি রাজ্যের দেওয়া পাট্টা নিজের নামে বিলিয়ে ভোটের মুখে গরিব পরিবারগুলির সঙ্গে রাজনীতি করছেন। তিনি বলেন রাজ্য সরকার সত্ত্বর সমস্ত পাট্টা প্রদান করবে। তার আগে নিজ রাজনৈতিক সুযোগ এঁটে পুরনিগমের জমিতে থাকা ১১৭টি পরিবারের মধ্যে মাত্র ২৫টি পরিবারকে পাট্টা দেন এদিন তিনি। রঞ্জন বাবুর বিস্ফোরক অভিযোগ অশোক বাবু রাজ্যের দেওয়া পাট্টা

ধাপে ধাপে ভোটের আগে এই পরিবারগুলিকে প্রদানের করে ভোট কৌশল সাজাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.